অস্ট্রেলীয় সংবাদমাধ্যম দ্য সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল ফুটবল প্রশিক্ষণ শিবিরের জন্য করদাতাদের বরাদ্দ অর্থ অপব্যবহার করেছে ম্যাকার্থার এফসি। সেই অর্থ থেকে খেলোয়াড় ও প্রধান কোচের বেতন বাবদ ৮০ হাজার অস্ট্রেলীয় ডলারের বেশি দেওয়া হয়েছে, আর কর্মীরা ওয়াইন, বার ও রেস্তোরাঁয় কয়েক হাজার ডলার খরচ করেছেন।
জানা গেছে, ‘স্কুল ফুটবল কর্মসূচি’র অর্থ পরিশোধে বরাদ্দ করদাতাদের বিপুল তহবিল ক্লাবটি সরিয়ে নিয়ে নিজেদের বাণিজ্যিক কার্যক্রম এবং প্রকল্পের সঙ্গে সম্পর্কহীন খাতে ব্যয় করেছে। এর আগে একই সংবাদমাধ্যম জানিয়েছিল, ম্যাকার্থার এফসির চেয়ারম্যান জিনো মাররা ক্লাব-সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান থেকে অর্থ নিয়ে নিউ সাউথ ওয়েলসে লেবার পার্টির নির্বাচনী প্রচারে সহায়তা করেছিলেন।
সংবাদমাধ্যমটি জানায়, ম্যাকার্থার এফসির কর্মীরা একটি স্টেকহাউসে মোট ৮৫০ অস্ট্রেলীয় ডলার খরচ করেন। অন্য রেস্তোরাঁ ও একটি ওয়াইনের দোকানেও তাঁদের ব্যয় ছিল, যার একাংশ ক্লাবের আর্থিক বিবরণীতে অন্তর্ভুক্ত করা হয়। ম্যাকার্থার এফসি ইতিমধ্যে ‘ভুল করার’ কথা স্বীকার করে ভবিষ্যতে উন্নতির প্রতিশ্রুতি দিয়েছে, তবে সন্দেহজনক অনেক ব্যয়ের উল্লেখ প্রকাশিত নিরীক্ষা প্রতিবেদনে ছিল না।
বাংলা তথ্য[0]
বাংলা তথ্য[0]